SILKS
Sericulture Information Linkages
And Knowledge System

Central Silk Board, Minisitry of Textiles, Government of India, Bangalore
(English) Cachar, Assam

তুঁতগাছেরক্ষতিকারক পোকা(Mulberry Pests)

গোলাপীমিলিবাগ

দেখতেপাওয়াএবংউপসর্গ:-

গোলাপী মিলিবাগ Maconellicoccus hirsutus (Green)  তুঁতগাছের অঙ্গবিকৃতি ঘটায় যাহা সাধারণতঃ টুকরা নামে পরিচিত। এর আক্রমনের ফলে তুঁতগাতা গাঢ় সবুজ, কুঁচকে পর্বমধ্য অংশ স্ফীত এবং ছোট হয়ে যায়, যার ফলে তুঁতশাখার উপরের অংশ ঘন ঝোপের মতো দেখতে হয়।  এটি সারাবছরে দেখতে পাওয়া যায় কিন্তু গ্রীষ্মের মাসে গুরুতর আকার ধারণ করে, তুঁতগাছের পাতার ফলন বৎসরে হেক্টর প্রতি ৪৫০০ কেজি পর্য্যন্ত কমে যায়।

নিয়ন্ত্রনব্যবস্থা

যান্ত্রিকনিয়ন্ত্রন
  • সিকেচারের মাধ্যমে আক্রান্ত অংশ কাটিয়া ফেলা এবং একটি পলিথিন ব্যাগের মধ্যে সংগ্রহ করিয়া পুড়িয়ে দেওয়া।
  • এতে ক্ষতিকারক পোকার পুনরায় আক্রমন কমে যায়।
  • এই পদ্ধতি অবলম্বন তখনই করা হয় যখন পলুপোকা চতুর্থ অবস্থায় থাকে।
রাসায়নিকনিয়ন্ত্রন

ডি.ডি.ভি.পি. (ইসি ৭৬% ) ০.২% (অর্থাৎ ১ লিটার জলে ২.৬৩ মি.লি) গাছ ছাটাইয়ের ১৫-২০ দিন পর স্প্রে করিতে হইবে।

  • সময়সীমার ১৫ দিন পর এই পাতা খাওয়ানো চলবে।
জৈবনিয়ন্ত্রন

লেডি বার্ড বিটল, Cryptolaemus montrouzieri ২৫০টি পোকা অথবা Scymnus coccivora ৫০০ পোকা দুইবারে ৬ মাস অন্তর আক্রান্ত তুঁতবাগানে ছাড়িতে হইবে।

লেডি বার্ড বিটলস এর সহজলভ্যতা  পেষ্ট ম্যানেজমেন্ট ল্যাব, কেন্দ্রীয় রেশম উৎপাদন অনুসন্ধান এবং প্রশিক্ষণ সংস্থান, মহীশূর ( ফোন সংখ্যা – ০৮২১-২৯০৩২৮৫) , খরচ ইউনিট প্রতি ১২০ টাকা।

২। পেঁপেরগোলাপীমিলিবাগ

দেখতেপাওয়াএবংউপসর্গ:-

পেঁপের গোলাপী মিলিবাগ Paracoccus marginatus একটি বহিরাগত ক্ষতিকারক পোকা। এটি বিভিন্ন রকমের ফসলের ক্ষতি করে যেমন পেঁপে, পিয়ারা, শাকসবজী, সেগুনগাছ, জ্যাট্রোপা গাছ এবং কিছু আগাছা যেমন পার্থেনিয়াম, সিদা, অ্যাবুটিলন ইত্যাদি।

এর আক্রমনের জন্য তুঁতগাছের অঙ্গবিকৃতি, পাতা ছোট হয়ে যাওয়া, মধু জাতীয় নিঃসরণ অথবা কালো পিঁপড়ের উপস্থিতি, ছত্রাকের উপস্থিতি যাহা পরবর্ত্তীকালে তুঁতগাছকে মেরে ফেলে।

বর্তমানে পেঁপের গোলাপী মিলিবাগ বিক্ষিপ্ত অবস্থায় পাওয়া যায়।

পেঁপেরগোলাপীমিলিবাগেরজৈবনিয়ন্ত্রন
  • বহিরাগত প্যারসিটয়েড Acerophagous papayae একর প্রতি ১০০টি পূর্ণাঙ্গ ছড়িয়ে দেওয়া,
  • বিকল্প আশ্রয়কারী গাছ যেমন পার্থেনিয়াম, সিদা, অ্যবিন্টলাম ধ্বংস না করা, কিংবা অপসারণ না করা,
  • নিয়ন্ত্রণের জন্য কোনো কীটনাশক এর ব্যবহার না করা,
উৎস:

বহিরাগত প্যারাসিটরেড পাওয়া যায় কৃষি গুরুত্বপূর্ণ পতঙ্গ ন্যাশনাল ব্যুরো (NBAII) আই সি এ আর, বেঙ্গালুরু [সি.বি. আই (উল্টোদিক) গঙ্গানগর, বেঙ্গালুরু, ফোন সংখ্যা -০৮০ – ২৩৫১১৯৮২ / ৯৮]

৩।  লিফরোলার

   আক্রমনএবংউপসর্গ

বর্ষার শুরু সাথে তুঁত লিফরোলার (Diaphania pulverulentalis) দেখতে পাওয়া যায়, ইহা সাধরণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যায় কিন্তু অধিক সংখ্যায় পাওয়া যার  সেপ্টেম্বর হইতে অক্টোবর পর্যন্ত, এর শুককীটগুলি পাতার ধার হইতে সিল্ক জাতীয় সূতোর মত তন্তুদিয়ে মুড়িয়া ফেলে। ইহার মধ্যে থেকে পাতার অংশ খায়। ইহার মলগুলি আক্রান্ত পাতার নীচের দিকে পাওয়া যায়।

নিয়ন্ত্রনব্যবস্থা

যান্ত্রিকনিয়ন্ত্রন
  • সিকেচারের মাধ্যমে আক্রান্ত অংশ কাটিয়া ফেলা এবং পলিথিন ব্যাগের মধ্যে সংগ্রহ করিয়া পুড়িয়ে দেওয়া।
রাসায়নিকনিয়ন্ত্রন
  • ডি.ডি.ভি.পি. (EC ৭৬%) ১ লিটার জলে ১ মিলি গুলিয়া তুঁত গাছছাঁটাইয়ের ১৫-২০ দিন পর স্প্রে করিতে হইবে। ৭দিন পর পাতা খাওয়ানো চলবে।
  • ০.৫ % বানিজ্যিক নিম কীটনাশক (০.৩ % অ্যাজডিõþɱকটিন যুক্ত১ লিটার জলে ৫ মিলিঃ স্প্রে করিতে হইবে। ১০ দিন বাদ আরো একবার স্প্রে করিতে হইবে।  ১০ দিন পাতা খাওয়ানো চলবে।
জৈবনিয়ন্ত্রন
  • ডিমপরজীবি প্যারাসিটয়েড (Trichogramma chilonis) সপ্তাহে ১ ট্রাইকোকার্ড ছাড়তে হবে, এই প্যারসিটয়েড ছাড়ার পর কোনো কীটনাশক স্প্রে করিবেন না,

দ্রষ্টব্য – ট্রাইবোকার্ড খরচ ভিত্তিতে কৃষি বিজ্ঞান কেন্দ্র, সাত্তুর, নানজানগুদ তালুক, মহীশূর জিলা অথবা কৃষি বিভাগ, (ভিসি কার্যালয়ের সন্নিকট) মান্দাইয়াতে পাওয়া যায়।

৪) বিহারীশুঁয়াপোকা

আক্রমনউপসর্গ

বিহারী লোমশ শুঁয়াপোকা Spilarctia obliqua  বর্ষার শুরুতে তুঁতবাগানে দেখা যায়।   সারাবছরই এদের দেখা যায় বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় । শুককীটগুলি পাতার নীচের দিকে খাওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়, যাহা তুঁতপাতাকে জালের মত করে দেয়, বড় শুককীট খুব সক্রিয় এবং খুব তাড়াতাড়ি পাতা খেয়ে ফেলে।

নিয়ন্ত্রনব্যবস্থা

যান্ত্রিকনিয়ন্ত্রন
  • পাতার নীচের দিক হইতে ডিমের গুচ্ছগুলি অথবা ছোট অবস্থার শুঁয়াপোকাগুলি সংগ্রহ করে  ০.৫% সাবান জলে নষ্ট করা অথবা পুড়িয়ে ফেলা।
রাসায়নিকনিয়ন্ত্রন
  • ডি.ডি.ভি.পি. (EC ৭৬% ) ১ লিটার জলে ১ মিলি মিশিয়ে তুঁতগাছ ছাঁটায়ের ১৫-২০ দিন পর স্প্রে করিতে হইবে। ৭ দিন পর পাতা খাওয়ানো যাবে।
  • ০.৫% বানিজ্যিক নিম কীটনাশক (০.৩% অ্যাজডিরাকটিন যুক্ত) ১ লিটার জলে ৫ মিলি মিশিয়ে স্প্রে করিতে হইবে।  ১০ দিন বাদ আরো একবার স্প্রে করিতে হইবে।   ১০ দিন পর পাতা খাওয়ানা চলবে।
জৈবনিয়ন্ত্রন

ডিম পরজীবি ( Trichogramma chilonis) সপ্তাহে ১ ট্রাইকোকার্ড ছাড়তে হবে।  এই প্যারাসিটয়েড ছাড়ার পর কোনো কীটনাশক স্প্রে করা যাবে না।

) থ্রিপস্‌

দেখতেপাওয়াউপসর্গ  

থ্রিপস  (Pseudodendrothrips mori) তামিলনাড়ুতে একটি মুখ্য ক্ষতিকারক পোকা। কিন্তু কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে ইহা গৌন।  ইহা সারা বৎসর দেখতে পাওয়া যায় কিন্তু গ্রীষ্মে এর প্রভাব বেশী।   পূর্নাঙ্গ এবং নিম্ফগুলি পাতার টিসু ক্ষতবিক্ষত করে এবং পাতার রস শোষণ করে।  ক্ষতিগ্রস্থ পাতাগুলিতে প্রথম অবস্থায় হালকা দাগ দেখা যায় কিন্তু পরবর্তীকালে হলুদ ছোপ দেখতে পাওয়া যায়।

নিয়ন্ত্রনব্যবস্থা

যান্ত্রিকনিয়ন্ত্রন

পাতার নীচের দিকে স্প্রিংকলার পদ্ধতিতে জলসেচ করুন যাহাতে থ্রিপস এর পূর্নাঙ্গ কীট এবং ডিমের ক্ষতিগ্রস্থ  হয়।

রায়ানিকনিয়ন্ত্রন

রোগর (১ লিটার জলে ৩ মিলি মিশিয়ে) তুঁতগাছ ছাঁটায়ের ১৫ দিন পর স্প্রে করিতে হইবে।

জৈবনিয়ন্ত্রন

লেডি বার্ড বিটল (Scymnus coccivora) প্রতি একরে ৫০০টি করিয়া ছাড়িতে হইবে।

) সাদামাছি

সাদামাছি নামটি এসেছে পোকার রং সাদা হওয়ার জন্য।  যখন গাছ নাড়ানো হয় তখন উড়ে। পূর্ণাঙ্গ পোকার ১ জোড়া সাদা ডানা আছে।  সাম্প্রতিককালে সাদামাছি Dialeuropora decempuncta র প্রার্দুভাব গুরুতর আকারে দেখা গেছে।

আক্রমণউপসর্গ

সাদামাছির আক্রমণের আদর্শ উপসর্গ হচ্ছে স্পাইরালিং সাদা মোমতুল্য উপাদান।  দীর্ঘায়িত গরম আদ্র আবহাওয়া সাদামাছির বিস্তারের পক্ষে উপযোগী। ইহা দেখতে পাওয়া যায় জুলাই এবং নভেম্বরের এর মধ্যে।  পোকার পূর্ণাঙ্গ অবস্থা এবং নিম্ফগুলি উভয়ে পাতার ছিদ্র করিয়া রস শোষন করে।  যাহার ফলে আক্রান্ত তুঁতপাতা পলুপালনের জন্য অনপযোগী হয়ে যায়।

নিয়ন্ত্রনব্যবস্থা

যান্ত্রিক / দৈহিকনিয়ন্ত্রন
  • জমিতে হলুদ আঁঠালো প্লাস্টিক কাগজের ফাঁদ ৭০-৮০ টি প্রতি একরে বসান।
 রাসায়নিকনিয়ন্ত্রন
  • ডি.ডি.ভি.পি. (EC ৭৬%) ১ লিটার জলে ১ মিলি মিশিয়ে তুঁতগাছ ছাঁটায়ের ১২ দিন পর স্প্রে করিতে হইবে। ১০ দিন পর পাতা খাওয়ানো যাবে।
  • দ্বিতীয় স্প্রে রোগার (EC ৩০% ) ১ লিটার জলে ১.৫ মিলি মিশিয়ে করিতে হবে। ২০ দিনপর পাতা খাওয়ানো যাবে।
জৈবিকনিয়ন্ত্রন

পোকা লেডি বার্ড বিটল (Cryptolaemus montrouzieri) প্রতি একরে ২৫০ টি অথবা (Scymnus coccivora ) ৫০০টি প্রতি একরে তুঁতজমিতে ছেড়ে দিতে হবে।

উৎস/Source

কেন্দ্রীয় রেশম উৎপাদন অনুসন্ধান এবং প্রশিক্ষন সংস্থান মহীশূর, কর্ণাটক।

কেন্দ্রীয় রেশম উৎপাদন অনুসন্ধান এবং প্রশিক্ষন সংস্থান, বহরমপুর, পঃবঃ

(তুঁতরেশম উন্নয়ণ এর প্যাকেজ এবং এর অভ্যাস পূর্ব ও উত্তর পর্ব অঞ্চলের জন্য)