তুঁতরেশমগুটিরপলুপালন(REARING OF MULBERRY SILKWORM)
রোগমূক্ত২০০হইতে২৫০ডিমেরপ্রতিপালনেরজন্যঘর
- একটি উচুঁ ছায়াযুক্ত জায়গায় ৫০ ফুট x ২০ফুট x ১০ফুট আকারের পলুপালন ঘর, যার মধ্যে ২০০ – ২৫০ ডিম পালন করা যায়।
- পলুপালন ঘরের চারিদিকে ৩ ফুট বারান্দা রাখা উচিত।
- পলুপালন ঘরে যথেষ্ঠ পরিমানে জানালা ও হাওয়া চলাচলের ঘুলঘুলি রাখা দরকার।
- উজিমাছির প্রবেশ বন্ধ করার জন্য জানালা ও ঘুলঘুলি নাইলনের জাল দিয়ে বন্ধ করা দরকার।
অনুমোদিতসংকরপ্রজাতি
- বহুচক্রী (PM X CSR2, LI4 X CSR2)
- দ্বিচক্রী (CSR2 X CSR4, FC1 X FC2) ইত্যাদি
- প্রস্তাবিত জীবানুনাশক দ্বারা পলুপালু ঘর ও পলুপালনের যন্ত্রপাতি জীবানুমুক্ত করা উচিত।
পলুপালনেরজন্যসরঞ্জাম
শক্তি সিঞ্চক, পলুপালন স্ট্যান্ড, পলুপালন ট্রে, ফোম প্যাড, মোমলেপা প্যারাফিন কাগজ, নাইলন জাল, তুঁতপাতা রাখার ঝুড়ি, চটের ব্যাগ, বাঁশের তৈরী চন্দ্রাকী অথবা রোটারী মাউন্টেজ।
ইনকিউবেশনএবংপলুঝাড়াই
- একটি প্যারাফিন কাগজে এক স্তর ডিম ছড়িয়ে একটি ট্রের মধ্যে রাখা ও অন্য একটি প্যারাফিন কাগজ দ্বারা ডিম ঢাকা দেওয়া।
- ঘরের তাপমাত্রা ২৫-২৬˚ সেঃ এবং আপেক্ষিক আদ্রতা ৮০% বজায় রাখা,
- রোগমুক্ত ডিমগুলিতে পিনের মতো নীলমাথা দেখা দিলে একটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা অথবা ১-২ দিনের জন্য কালো কাগজের দ্বারা মুড়ে রাখা।
- পরের দিন ডিমগুলি আলোকে অথবা আলোছায়া স্থানে খুলে রাখা উচিত মুখানোর জন্য।
সদ্যমুখানোপলুঝাড়াইঃ
- প্যারাফন কাগজ থেকে সদ্যমুখানো পলুগুলি একটি নরম তুলি বা পালকের মাধ্যমে অন্য একটি ট্রের উপর রাখতে হবে ।
- তুঁত শাখার উপর থেকে তৃতীয় এবং চতুর্থ নরমপাতা ০.৫ থেকে ১ সেমির আকারে কাটা এবং পলুগুলিকে ঐ কাটাপাতাগুলি খাবার হিসাবে দেওয়া।
চাকীপলুপালন
- ট্রের মধ্যে পলুগুলি সমানভাবে রাখা,
- পলুকে পুষ্টিকর নরম ও রসালো পাতা খেতে দেওয়া।
- প্রথম অবস্থায় ০.৫ – ২ সেমি কাটাযুক্ত নরম পাতা দিনে তিন থেকে চারবার খাবার হিসাবে দেওয়া।
- ১০০ রোগমুক্ত ডিমের পলুর প্রথম আবস্থায় ৫ কেজি এবং দ্বিতীয় অবস্থায় ১৮ কেজি পাতার প্রয়োজন।
- দ্বিতীয় অবস্থায় ২-৪ সেমি কাটাযুক্ত নরম পাতা দিনে ৩-৪ বার খাবার হিসাবে দেওয়া।
- পলুঘরের তাপমাত্রা ২৭-২৮˚ সেন্টিগ্রেড এবং আপেক্ষিক আদ্রতা ৮০-৯০% প্রতিশত বজায় রাখা।
- প্রত্যেকদিন, দ্বিতীয়বার তুঁতপাতা খাবার হিসাবে দেওয়ার আগে পাতাগুলি শুকিয়ে নেওয়া প্রয়োজন।
- পলুর প্রথম এবং দ্বিতীয় নির্মোচনের আগে এবং পলুর তৃতীয় নির্মোচনের সময় সুতির জাল (০.৫ বর্গসেমি ফাঁক যুক্ত ) এর সাহয্যে পরিষ্কার করা দরকার।
- নির্মোচনের আগে উচ্চতা কমানোর প্রয়োজন,
- যখন ৯০% পলু নির্মোচনের জন্য স্থায়ীভাবে বসে যায় তখন পলুকে খাবার দেওয়া বন্ধ করা এবং পলুর শরীরের উপর আলগা চুন ব্যবহার করা দরকার।
পরিণতপলুপালন
- দ্বিতীয় নির্মোচনের পরে পলুকে পলুপালন তাকের উপর স্থানান্তর করা হয়,
- পলুপালন তাক লোহার, কাঠের অথবা বাঁশের তৈরী হতে পারে,
- আদর্শ পলুপালন তাক তিনতল বিশিষ্ট,
- পলুপালন তাক ৫ ফুটের বেশী চওড়া হওয়া উচিত নয়,
- নীচের তল মাটি হইতে অন্ততঃ ১ ফুট উপর হওয়া উচিত,
- দুটো তাকের মাঝের ফাঁক কমকরে ২ ফুট হওয়া উচিত,
- পলুকে তুঁতপাতা খাওয়ানোর জন্য তুঁতগাছ ৫০-৬০ দিনের হওয়া উচিত,
- প্রতিদিন ২-৩ বার খাবার দেওয়া বাঞ্ছনীয়,
- পলুর পঞ্চম অবস্থায় ৪র্থ দিনে একবার ডালা বা তাক পরিস্কার করা দরকার,
- পলুঘরে ভালভাবে বায়ুচলাচল হওয়া দরকার,
- প্রতি ১০০ রোগমুক্ত ডিমের জন্য সঠিক বিছানার জায়গা ৮০০-৯০০ বর্গফুট এবং পাতাযুক্ত তুঁতডাল ২৫০০ কেজি হওয়া দরকার।
নির্মোচনেরসময়যত্ন
- ৯০ প্রতিশত পলুপোকা নির্মোচনে প্রবেশের সময়, খাওয়ানো বন্ধ করা।
- বিছানাকে সঠিক ভাবে শুকনো রাখা এবং বাতাস চলাচলের জন্য ছড়িয়ে দেওয়া দরকার,
- বিছানাতে আপেক্ষিক আদ্রতা কমানোর জন্য চুনগুড়া ছড়ানো দরকার,
পাকাপলুরস্থানান্তরএবংগুটিসংগ্রহ
- চন্দ্রাকীতে স্থানান্তরে জন্য সম্পূর্ণরূপে পাকাপলুর চয়ণ।
- পলুর সঠিক স্থানান্তর বাঁশের তৈরী চন্দ্রাকী, প্লাস্টিকের তৈরী মাউন্টেজ অথবা রোটারী মাউন্টেজ।
- প্রতিবর্গফুটে ৪০-৪৫ টি পাকাপলু দেওয়া উচিত।
- অসুস্থ ও মরা পলুকে সরিয়ে দেওয়া।
- তাপমাত্রা ২৭-২৮˚ সেন্টিগ্রেড এবং ৬০-৭০% আপেক্ষিক আদ্রতা বজায় রাখা প্রয়োজন।
- বাতাস চলাচল নিয়ন্ত্রন করা, অধিক আদ্রতা সরিয়ে দেওয়ার জন্য।
- শক্তিশালী আলো এড়িয়ে চলা দরকার।
- ৫ম দিনে গুটি চন্দ্রাকী থেকে সংগ্রহ করা উচিত।
- অপরিণত, দাগী এবং অনিয়মিত আকারের গুটি সরিয়ে দেওয়া।
পলুপালনএবংব্যক্তিগতস্বাস্থ্যবিধি
- পলুপালন ঘরে প্রবেশের আগে জীবানুনাশক দ্বারা হাত ধোয়া প্রয়োজন।
- পলুপালনের সঙ্গে যুক্ত নয় ব্যক্তির প্রবেশ নিয়ন্ত্রিত করুন।
- ৫-৬ দিন অন্তর পলুপালন ঘরের চারিপাশে ৫% ব্লিচিং পাউডার ছড়ান।
- রোগগ্রস্থ পলু সংগ্রহ এবং সঠিকরূপে নষ্ট করা উচিত।
- তাক বা ডালা পরিস্কার করার আগে ও পরে ২ % ব্লিচিং পাউডারের মাধ্যমে মেঝে পরিস্কার করা দরকার।
- যখন পলু নির্মোচন থেকে বাইরে আসে তখন জীবানুনাশক পলুর উপর ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন।
